ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়া চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, খালেদা জিয়া আসামী। চাইলেই তিনি বিদেশ যেতে পারেন না। তবে তিনি চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন। তার মেডিক্যাল রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব বলেন তিনি।


এ সময়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।


এর আগে সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। কোভিড পরিস্থিতি, এলডিসি থেকে উত্তরণ, রোহিঙ্গা সঙ্কট নিয়ে বৈঠকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও বৈঠকে তাদের সঙ্গে আলোচনা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑